সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ইতিমধ্যেই প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্পও শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। তার আগে ক্রিকেটাররা সবাই যে যার মত করে ঈদের ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে, শুধু একজন ব্যতিক্রম। তিনি মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে মোস্তাফিজ ঈদের পরপরই ঢাকা ফিরে এসেছেন। আগামী ১৩ জুলাই তার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। তার আগে ইংল্যান্ড যাওয়ার জন্য সব প্রস্তুতি নিতে ব্যাস্ত মোস্তাফিজ।
মূলত মোস্তাফিজ রয়েছেন এখন পূনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। ইনজুরি থেকে সেরে ওঠার জন্য এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে। ইংল্যান্ড যাওয়ার আগে সেই প্রক্রিয়াটা পূর্ন করার উদ্দেশ্যেই তার দ্রুত ঢাকায় ফিরে আসা। ঢাকায় এসেই মোস্তাফিজ নেমে পড়েছেন অনুশীলনে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি