সিলেট ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭
সুরমা মেইল ডটকম :: অত্যাধুনিক ও কার্যকর যোগাযোগ সুবিধা নিশ্চিত করার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিলেট সম্প্রতি গ্রামীণফোন লিমিটেড এর সাথে একটি বিজনেস সলিউশনস চুক্তি স্বাক্ষর করেছে।
এ চুক্তি অনুযায়ী সিলেট জেলার একশ পাঁচটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকর্তা-কর্মচারিদের আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল ধরনের টেলিযোগাযোগ সেবা প্রদান করবে গ্রামীণফোন।
ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিলেট এর পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এবং গ্রামীণফোনের সিলেট সার্কেল এন্টারপ্রাইজ হেড মোহাম্মদ জাবেদ চৌধুরী এ চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মোঃ আমিনুর রহমান এবং গ্রামীণফোনের সিলেট সার্কেল হেড অফ মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস মোঃ গোলাম মর্তুজা, হেড অফ এইচ আর মাহমুদুল হাসান, হেড অফ ফাইনান্স মোহাম্মদ শাহাদাত আলি, অ্যাকাউন্ট ম্যানেজার খন্দকার আফানুর সহ অন্যান্য কর্মকর্তাগণ। -বিজ্ঞপ্তি
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি