‘ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়নে ফ্যাসিস্ট আমলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি’

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

‘ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়নে ফ্যাসিস্ট আমলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি’

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিস্ট আমলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়নে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

 

তিনি আশা করেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেটের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।

Manual1 Ad Code

 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিউক হলরুমে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সার্বিক পরিস্থিতি সিউক চেয়ারম্যানের নিকট তুলে ধরেন।

 

কয়েস লোদী বলেন, বাণিজ্য, শিল্প-বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে আমরা সকলে মিলে সমগ্র সিলেটের শিক্ষার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তিনি যখন দায়িত্ব নিয়েছেন কলেজের সার্বিক উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

Manual2 Ad Code

 

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করায় সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের শিক্ষকবৃন্দ।

 

Manual6 Ad Code

সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবু নাসের মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের বিভাগীয় প্রধান সিব্বির আহমেদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান সালাউদ্দিন আহমেদ এবং নন-টেকনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মো. খলিলুর রহমান।

 

(সুরমামেইল/এনএই)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code