সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক : ইঞ্জুরির কারণে কোপা আমেরিকার ফাইনালে অনিশ্চিত হয়ে পড়েছেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। চিলির বিপক্ষে কোপার ফাইনালকে সামনে রেখে বৃহস্পতিবার আর্জেন্টিনার প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিতে পারেননি মারিয়া। মাংস পেশির ইঞ্জুরির কারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে রোববারের কোপা আমেরিকার ফাইনাল মিস করতে পারেন এ পিএসজি তারকা।
কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইঞ্জুরিতে পড়েন ডি মারিয়া। ওই ম্যাচে আর্জেন্টিনা ৫-০ ব্যবধানে জিতেছিল। ইঞ্জুরির কারণে বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেমিফাইনালেও খেলতে পারেননি এ উইঙ্গার।
বৃহস্পতিবার স্থানীয় ফুটবলারদের সঙ্গে অনুশীলনে নামলে পুরো সেশন শেষ করতে পারেননি ডি মারিয়া। তার ইঞ্জুরি আর্জেন্টিনার জন্য একটি বড় ধাক্কা।
বাম কনুইয়ের ইঞ্জুরির কারণে এজিকুয়েল লেভেজ্জিকে পাচ্ছে না জেরাডো মার্টিনোর দল। তাই ফাইনালের আগে চিন্তার ভাজ আকাশী-নীলদের কপালে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি