সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের হওয়া ফনিবোসন সরকার হত্যা মামলার দুই পলাতক আসামিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ সড়কের একটি সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অজিত দাস (৪৭) ও হিমেল দাস (৩৫)। তারা এজাহারভুক্ত ৫ ও ৬ নম্বর আসামি। তাদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার কামালপুর এলাকায়।
র্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে ইটনা উপজেলার কামালপুর এলাকায় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন ফনিবোসন সরকারের বাড়িতে হামলা চালায়। প্রথমে তার ভাইকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ফনিবোসন সরকার (৩২) এগিয়ে এলে তাঁকে লক্ষ্য করে টেটা নিক্ষেপ করা হয়। এতে তার ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ইটনা থানায় হত্যা মামলা করেন। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার শ্রীমঙ্গলে অভিযান চালায় র্যাব-৯। অভিযানে এজাহারভুক্ত ৫ ও ৬ নম্বর আসামি অজিত দাস (৪৭) ও হিমেল দাসকে (৩৫) গ্রেপ্তার করা
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি