সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
মেইল ডেস্ক:
এক ধরনের ইতর শ্রেণির লোক আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে জনসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘যারা নারীদের সম্মান করে না, তারাই আবার এর বিপরীতে কর্মসূচি পালন করে বেড়াচ্ছে।’
জামায়াত আমির বলেন, ‘নারীদের ঘর, চলাচল আর কর্মস্থলে নিরাপত্তা দিবে জামায়াত। সরকারি চাকরিজীবীদের যথাযথ সম্মান দিয়েই বেতন বৈষম্য দূর করা হবে।’
তিনি বলেন, ‘যারা নারীদের কাপড় খুলে নিতে চায়, তাদের মানুষ বলা যাবে না। মায়ের গায়ে হাত তুললে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে।’
নির্বাচনী প্রচারণায় বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালালেও যথাযথ প্রতিহত করা হবে।’
জামায়াত নেতা রেজাউল হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘যারা রেজাউল করিমকে হত্যা করেছে, তাদের জন্য এটি নতুন না। তারা নিজ দলেরও দুই শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। তিন দিন পার হলেও রেজাউল করিম হত্যার কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি