ইতালিকে হারিয়ে আয়ারল্যান্ডের চমক, সুইডেনের বিদায়

প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬

ইতালিকে হারিয়ে আয়ারল্যান্ডের চমক, সুইডেনের বিদায়

Manual2 Ad Code

42acdf4ee0ab0ddf6237e21949a76a41-576b05f1715d4

স্পোর্টস ডেস্ক : ইউরোর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে হারিয়ে চমক সৃষ্টি করলো রিপাবলিক অব আয়ারল্যান্ড। খেলার একেবারে শেষ দিকে (৮৪ মিনিটে) রবি ব্র্যাডির একমাত্র গোলে ইতালিকে হারিয়ে গ্রুপ ‘ই’-এর তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে উঠেছে আয়ারল্যান্ড। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে ইতালি।

‘ই’ গ্রুপের সব খেলা শেষে ইতালি আর বেলজিয়ামের সমান ছয় পয়েন্ট। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় গ্রুপের শ্রেষ্ঠত্ব ইতালিয়ানদের। চার পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া আয়ারল্যান্ডও নিশ্চিত করেছে শেষ ষোলোতে উত্তরণ। আর এক পয়েন্ট পাওয়া সুইডেন এবারের মতো বিদায় জানিয়েছে ইউরোকে। জ্লাতান ইব্রাহিমোভিচ আগেই জানিয়েছিলেন, ইউরোর পরই জাতীয় দলকে বিদায় জানাবেন তিনি। শেষটা তাই ভালো হলো না সুইডেনের তারকা স্ট্রাইকারের।

আগের দুই ম্যাচ জিতে গ্রুপের শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু থেকে বেশ সাবধানী ছিল ইতালি। ৭৮ মিনিটে অবশ্য দারুণ সুযোগ এসেছিল ‘আজ্জুরি’দের সামনে। তবে লরেঞ্জো ইনসিনিয়ার শট পোস্টে লেগে ফিরে এসে হতাশ করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

সাত মিনিট পর হতাশা বহু গুণ বেড়ে গেছে ইতালিয়ানদের। ওয়েস হুলাহানের ক্রস থেকে হেড করে আয়ারল্যান্ডকে এগিয়ে দিয়েছেন রবি ব্র‌‌‌াডি। আর এই গোলটিই শেষ ষোলোতে নিয়ে গেছে আইরিশদের।

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে বেলজিয়ামের বিপক্ষে জিততেই হতো সুইডেনকে। কিন্তু ৮৪ মিনিটে রাদিয়া নাইনগোলানের লক্ষ্যভেদ উল্টো জয় এনে দিয়েছে বেলজিয়ামকে। আর সুইডিশদের ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে। ২৫ জুন থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই।

Manual4 Ad Code

শেষ ষোলোতে কে কার মুখোমুখি

সুইজারল্যান্ড-পোল্যান্ড

Manual7 Ad Code

ওয়েলস-উত্তর আয়ারল্যান্ড

Manual5 Ad Code

পর্তুগাল-ক্রোয়েশিয়া

ফ্রান্স-আয়ারল্যান্ড

জার্মানি-স্লোভাকিয়া

হাঙ্গেরি-বেলজিয়াম

ইতালি-স্পেন

ইংল্যান্ড-আইসল্যান্ড।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code