সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৫
সুরমা মেইল : ইন্টারনেটের গতি না থাকার কারণে আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রমে বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরের পর থেকেই স্লো হয়ে পড়ে ইন্টারনেটের গতি। বৃহস্পতিবার দুপুরেও শেষ খবর পাওয়া পর্যন্ত ইন্টারনেটের গতি স্লো হওয়ার কারণে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
এদিকে ব্যাংকের পাশাপাশি ইন্টারনেটের গতিস্বল্পতার প্রভাব পড়ে শেয়ারবাজারের কার্যক্রমে। অনেক গ্রাহকই শেয়ার বেচাকেনার ক্ষেত্রে ভোগান্তির শিকার হওয়ার কথা জানান। এছাড়া অনলাইন সংবাদমাধ্যমগুলোর সাইটে ঢুকতেও ভোগান্তির মুখে পড়েন পাঠকরা।
লেনদেনে ও বিঘ্ন ঘটার কারণ হিসেবে ইন্টারনেটের স্লো গতিকেই দায়ী করেন ব্যাংক কর্মকর্তারা। এ সময় টাকা তুলতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেক গ্রাহক।
উল্লেখ্য, বুধবার আকস্মিকভাবে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেয়া হয় ইন্টারনেট। এছাড়া বন্ধ করে দেয়া হয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। সরকারের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চালু হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অ্যাপসগুলো। এছাড়া নজরদারিতে থাকছে ট্যাংগো, ইমু, লাইন, হ্যাংআউট ও টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমও।
দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মেসেঞ্জোর, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করা হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি