ইমরান চরিত্রহীন, দুর্নীতিবাজ ও রাজাকার পরিবারের সন্তান: ওলামা লীগ

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

ইমরান চরিত্রহীন, দুর্নীতিবাজ ও রাজাকার পরিবারের সন্তান: ওলামা লীগ

Manual1 Ad Code

1c28f27602028a7f3efecbc20caac9ab

সুরমা মেইল নিউজ : গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারকে চরিত্রহীন, দুর্নীতিবাজ ও রাজাকার পরিবারের সন্তান বলে আখ্যায়িত করেছে আওয়ামী ওলামা লীগের নেতৃত্বাধীন সমমনা ১৩ দলের নেতারা। শনিবার (০৭ মে) সকাল ১০ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এসব কথা বলেন।

Manual7 Ad Code

মানববন্ধনে ওলামা লীগ নেতারা বলেন- জয় হত্যা সম্পর্কে শফিক রেহমানের অভিযোগকে বায়বীয় বলে রাজাকার পরিবারের ছেলে এইচ. ইমরান রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে। দুর্নীতিবাজ ও চরিত্রহীন ইমরান সরকারবিরোধী দেশি-বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে। আওয়ামী লীগের কাঁধ থেকে মোশতাকের বংশধররা এখনও অপসৃত হয়নি। ক্ষমতাসীন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ইমরান সরকার ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একের পর এক মহা অসত্য এমনকি রীতিমত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। শফিক রেহমানের বিরুদ্ধে আনীত অভিযোগকে সে কোনো প্রমাণ ছাড়াই বায়বীয় বলেছে। এসবকে অস্বীকার করে ইমরান মূলতঃ রাষ্ট্রদ্রোহী কাজ করেছে।

Manual8 Ad Code

ওলামা লীগ নেতারা বলেন, ইমরান খুনী মোশতাকের বংশবদ। আওয়ামী সরকারের চূড়ান্ত সুবিধা নিয়ে যে আওয়ামী লীগের গোড়া কাটতে ব্যস্ত। সচেতন মহল জানেন যে, ইমরান রাজাকার খয়েরউদ্দীনের পরিবারের ছেলে এবং সে ২০০২ সালে রংপুর মেডিকেল কলেজের সক্রিয় শিবিরকর্মী। সরকারকে বেকায়দায় ফেলতেই সে শাহবাগে নাস্তিকদের মিলন মেলা ঘটিয়েছে। সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে হটিয়ে সব নাস্তিক ঘরনার দল ও ব্যক্তির সমাবেশ ঘটিয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code