ইমাম ও মোয়াজ্জিনের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬

ইমাম ও মোয়াজ্জিনের সাথে পুলিশের মতবিনিময়

Manual7 Ad Code

p

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রুকন উদ্দিন বলেছেন ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করেনা। ইসলাম শান্তির ধর্ম। যারা ইসলামের নামে জঙ্গীবাদ করে তারা কেউ প্রকৃত মুসলমান নয় । জঙ্গী ও  বড় বড় অপরাধীরা কেউ মাদ্রসার ছাত্র নয়। তিনি আরো বলেন ইমামরা চাইলে সমাজের অনেক কিছু পরিবর্তন করতে পারেন। তাই আপনারা নির্ভয়ে জঙ্গীবাদের বিরুদ্বে কথা বলুন। আমরা আপনাদের পাশে আছি। তিনি ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টিকারিদের বিরুদ্বে সবাইকে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহবান জানান। তিনি বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানা পুলিশ আয়োজিত ইমাম, মোয়াজ্জিন ও মসজিদ কমিটির সদস্যদের  সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমানের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার ইকবাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এসএমপির উপ-পুলিশ কমিশনার দক্ষিন বাসু দেব বনিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মূসা, দক্ষিণ সুরমা থানা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোল­ারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান শেখ মখন মিয়া, বরইকান্দি ইউনিয়নে চেয়ারম্যান হাবিব হোসেন, তেতলী ইউনিয়নে চেয়ারম্যান ওসমান আলী।বক্তব্য রাখেন তেলিরাই জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন আল মুনসি, কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম মুফতি জমির উদ্দিন, সিলেট মহানগর ইমাম সমিতি ২৫ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান নাইমী প্রমুখ।আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, কদমতলী পয়েন্ট জামে মসজিদের মোতাওয়াল­ী মানিক মিয়া , ফজলুল হক চৌধুরী, ছয়ফুল ইসলাম মাখন প্রমুখ ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code