সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: ২৭ মার্চ থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত অনূর্ধ্ব-২৩ পর্যায়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এশিয়ার টেস্ট খেলুড়ে চারটি দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার অনুর্ধ্ব-২৩ এর পাশাপাশি এই আসরে অংশ নিবে আফগানিস্তান, আরব আমিরাত, নেপাল এবং হংকং এর জাতীয় দল।
এদিকে, এই আসরের জন্য মঙ্গলবার বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।
ইমার্জিং এশিয়া কাপের নিয়মানুসারে, টেস্ট খেলুড়ে দল থেকে সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় জায়গা পাবে একাদশে। সেই অনুযায়ী বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন ৪ ক্রিকেটারকে।
এরা হলেন- নাসির হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন এবং আবুল হাসান রাজু। দলের অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে। অন্যদিকে সহ-অধিনায়ক নাসির হোসেন।
২৭-৩০ মার্চ পর্যন্ত দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের খেলায় অংশ নিবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, মালেশিয়ার ম্যাচগুলো। অন্যদিকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, হংকং মুখোমুখি হবে।
চট্টগ্রামে এমার্জিং কাপের উদ্ভোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা। অন্যদিকে কক্সবাজারে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। প্রথম পর্বে প্রতিটি দলের থাকবে ৩ টি করে ম্যাচ।
৩ এপ্রিলে ফাইনালের মাধ্যমে এবারের আসরের সমাপ্তি ঘটবে। ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
ইমার্জিং কাপে বাংলাদেশ স্কোয়াড :
মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিথুন, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি