ইলিয়াস’র পদে দায়িত পেলেন ডা. জীবন

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

ইলিয়াস’র পদে দায়িত পেলেন ডা. জীবন

Manual8 Ad Code

index-29
সুরমা মেইল নিউজ : সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক পদে দায়িত্ব পেয়েছেন ডা. সাখাওয়াত হোসেন জীবন। শনিবার মধ্য রাতে কেন্দ্রীয় বিএনপি এ ঘোষণা দেন। এর আগের কমিটিতে যুগ্ন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন জীবন। আর সাংগঠনিক সম্পাদক ছিলেন ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীঅ। শনিবার রাতে ইলিয়াস আলীকে সরিয়ে জীবনকে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়। ২০১২ সালে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকেই ডা. জীবন সিলেট বিভাগে বিএনপির দায়িত্ব পালন করছেন। শনিবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। এসময় বিএনপির ৮টি সাংগঠনিক শাখার সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হলেও সিলেটে সাংগঠনিক সম্পাদক হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি। রাতে এই পদে সাখাওয়াত হোসেন জীবনের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code