ইসরায়েলে ৮৩ হাজার ফিলিস্তিনির প্রবেশ নিষেধ

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

ইসরায়েলে ৮৩ হাজার ফিলিস্তিনির প্রবেশ নিষেধ

Manual8 Ad Code

israil20160609091235আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসে ইসরায়েলে প্রবেশের জন্য ৮৩ হাজার ফিলিস্তিনিকে অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু সেই অনুমতি প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। বুধবার তেল আবিবে বন্দুক হামলায় চার ইসরায়েলি নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। রমজান মাসের জন্য ওই ফিলিস্তিনিদের ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল কিন্তু ওই অনুমতি বাতিল করে দেয়া হয়েছে।

Manual2 Ad Code

ওই অনুমোদন বাতিল করার কারণে প্রায় ৮৩ হাজার ফিলিস্তিনি ইসরাইলে প্রবেশের সুযোগ হারাচ্ছেন। এছাড়া গাজায় ২শ’ বাসিন্দাকে রমজান মাস উপলক্ষে ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল সেই অনুমতিও বাতিল করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code