ইয়ারপোর্ট সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ১

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৬

ইয়ারপোর্ট সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ১

Manual5 Ad Code

imagesসুরমা মেইল নিউজ : সিলেট শহরতলীর মালনিছড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু। আহত হয়েছেন অপর আরোহী। দুর্ঘটনায় নিহত মো. খলিল উল্লাহ নগরীর ইলেক্ট্রিসাপ্লাই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের  ওসমানী বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছ হোসেন জানান, সিলেট-বিমানবন্দর সড়কের মালনিছড়ায় মঙ্গলবার দিবগত রাত সাড়ে ১২টায় একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক  খলিল উল্লাহ কে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code