সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭
ছাতক প্রতিনিধি :: ছাতকের সিংচাপইড়-পালপুর সড়কে দীর্ঘ একযুগেও সংস্কার কাজ করা হয়নি। সিংচাপইড় ইউনিয়নের সবকটি সড়কই ভাঙ্গা-চোরা অবস্থায় রয়েছে। এর মধ্যে সিংচাপইড়-পালপুর সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।
বিগত ৪-৫ বছর ধরে এ সড়কটি ব্যহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার কয়েক হাজার মানুষ কোন উপায় না থাকা ভাঙ্গা-চোরাসড়ক দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসী বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার-বার ধর্না দিয়েও কোন ফল হয়নি।
সড়কটির বেহালদশা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও বিষয়টি আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ।
জানা যায়, উপজেলার কৈতক-সিরাজগঞ্জ সড়কের সিংচাপইড়-খুরমা-মর্যাদ-পালপুর সড়কটি একাধিকবার বন্যার পানিতে ডুবে সড়কের পাকা ভেঙ্গে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কয়েকটি ব্রিজের অ্যাপ্রোচের মাটি নিচের দিকে ধেবে গিয়ে মারাত্মক মরণফাঁদে পরিনত হয়েছে। এ সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।
মাঝে মধ্যে জীবনের ঝুুঁকি নিয়ে ছোট-ছোট যানবাহন চলাচল করলেও প্রায়ই দুর্ঘটনার সম্মূখীন হতে হচ্ছে যাত্রী সাধারনদের। সিংচাপইড়-পালপুর সড়কের খুরমা থেকে শুরু করে পালপুর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশের পাকা ভেঙ্গে গিয়ে পরিণত হয়েছে মাটির রাস্তায়। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সিএনজি, টেম্পু, রিকশা ও অন্যান্য ছোট-ছোট যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছে।
বর্ষা মৌসুমে সড়কটি হয়ে উঠে ভয়ানক। গর্তগুলো বৃষ্টির পানিতে ভরে গেলে এবস গর্ত দুর্ঘটনার জন্য প্রধান কারন হয়ে দাঁড়ায়। এ ছাড়া সড়কে মধ্যে বহুদিনের পুরনো নড়বড়ে দুটি ব্রিজ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোন সময় ভেঙ্গে পড়ো বড়ধরনের বিপদ ডেকে আনতে পারে। ব্রিজের দু’পাশের অ্যাপ্রোচের মাটি নিচের দিকে ধেবে গিয়ে অনেকটা মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি যানচলাচলের একেবারে অনুপযোগী বলে স্থানীয় লোকজন মনে করছেন।
উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার জানান, সিংচাপইড়-পালপুর সড়কসহ উপজেলার সংস্কারযোগ্য সড়ক গুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে। ধারাবাহিকভাবে চলবে সংস্কার কাজ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি