উপজেলা নির্বাচন : ওসমানীনগর ও জগন্নাথপুরে বিএনপির বিজয়

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

উপজেলা নির্বাচন : ওসমানীনগর ও জগন্নাথপুরে বিএনপির বিজয়

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচনে বেসকারিভাবে জয়লাভ করেছেন বিএনপির দুই প্রার্থী ময়নুল হক চৌধুরী ও আতাউর রহমান।

দুই উপজেলাতেই আওয়ামী লীগ একক প্রার্থী দিতে ব্যর্থ হয়। ওসমানীনগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন জগলু চৌধুরী, আর জগন্নাথপুরে ছিলেন মুক্তাদির আহমদ মুক্তা। জগলু চৌধুরী হন ২য়, আর মুক্তা হন ৩য়।

Manual3 Ad Code

বেসরকারি ফলাফল অনুযায়ী ওসমানীনগরে ২১০৮ ভোটের ব্যবধানে ময়নুল ও জগন্নাথপুরে ৫৮৪০ ভোটের ব্যবধানে আতাউর রহমান বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

Manual8 Ad Code

ওসমানীনগরের ৫২টি কেন্দ্রে ধানের শীষ প্রতিক নিয়ে ময়নুল হক চৌধুরী পেয়েছেন ১৯৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ঘোড়া মার্কা নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী (জগলু চৌধুরী) পেয়েছেন ১৭৮৬৫।

এছাড়া নৌকা মার্কা নিয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ৯৮০৯ ভোট এবং লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ২৪২৪ ভোট।

Manual1 Ad Code

অপরদিকে জগন্নাথপুর উপজেলায় বিএনপি প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ২৯৮৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী আকমল হোসেন পান ২৪০২৩ ভোট।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code