উপশহরে সীমান্তিক কার্যালয়ে আগুন, কয়েক হাজার কম্বল পুড়ে চাই

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬

উপশহরে সীমান্তিক কার্যালয়ে আগুন, কয়েক হাজার কম্বল পুড়ে চাই

Manual5 Ad Code

Fire
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর উপশহরে এনজিও সংস্থা সীমান্তিকের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোমবাতির আগুন থেকে এ অগ্নিকান্ডের হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে উপশহর এ ব্ল­কের ৭নং রোডের ১২/৩ নম্বর বাসার ৫ম তলায় এ অগ্নিকান্ডে কয়েক হাজার কম্বল ছিল সবগুলো কম্বল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। তারা প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, সীমান্তিকের কোন কর্মকর্তা বাসার ভেতরে ছিলেন না। খবর পেয়ে সীমান্তিকের সাধারণ সম্পাদক শামীম আহমদসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে আসেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code