এইচএসসি ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

এইচএসসি ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল আগামীকাল (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। সকল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে ফলাফল জানা যাবে।

Manual8 Ad Code

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটর পরীক্ষা নিয়ন্ত্রক এম সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা অনলাইনে ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ফলাফল জানতে পারবে। এছাড়া এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) এর মাধ্যমে ফলাফল জানতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ৬৯ হাজার ৯৩১ জন। গত বছর ছিল ৮৩ হাজার ১৬৫ জন; অর্থাৎ এবার পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ২৩৪ জন।

 

Manual2 Ad Code

এদের মধ্যে ছেলে শিক্ষার্থী ২৮ হাজার ১৫ জন ছেলে এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা  ৪১ হাজার ৯১৬জন।

 

Manual7 Ad Code

চলতি বছরে জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৩১ হাজার ৫১ জন, মৌলভীবাজারে ১৪ হাজার ১৪৯ জন, সুনামগঞ্জে ১২ হাজার ৭০০ জন এবং হবিগঞ্জে ১১ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী রয়েছে।

Manual8 Ad Code

 

যেভাবে ফল জানা যাবে
শিক্ষার্থীরা অনলাইনে  www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।

 

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাশের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

 

উদাহরণ: HSC SYl 123456 2025 লিখে 16222–তে পাঠাতে হবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code