একদিনে বিশ্বব্যাপী ‘বাহুবলী-টু’র আয় ২১৭ কোটি!

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

একদিনে বিশ্বব্যাপী ‘বাহুবলী-টু’র আয় ২১৭ কোটি!

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়াই যেন নির্মাতা এস এস রাজামৌলির কাজ। ‘বাহুবলী’ ছবি দিয়ে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি। এবার ‘বাহুবলী-টু’ দিয়ে নিজেকেই ছাড়িয়ে গেলেন এই নির্মাতা। মুক্তির দিনেই ছবিটি অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে।

Manual1 Ad Code

বিশ্বব্যাপী ২১৭ কোটি রুপি আয় করে নিয়েছে এক দিনে। এর মধ্যে শুধু ভারতেই ‘বাহুবলী-টু’র আয় ১০০ কোটির বেশি। মুক্তির দিনে এতো বেশি আয় করার রেকর্ড আর কোনো ছবির নেই। বলিউড নির্মাতা করণ জোহর একটি টুইট করে জানান, ভারতে ছবিটি ১২১ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে ৪১ কোটি হিন্দি ভার্সনে এবং বাকী ৮০ কোটি তেলেগু, তামিল ও মালায়ালাম ভার্সনের আয়।

Manual5 Ad Code

বাহুবলী-টু

এর ফলে ‘বাহুবলী-টু’ ওপেনিং ডে কালেকশনে ছাড়িয়ে গেছে সালমান খানের ‘সুলতান’ ও আমির খানের ‘দঙ্গল’কে। ‘সুলতান’ ও ‘দঙ্গল’র ওপেনিং ডে কালেকশন ছিলো যথাক্রমে ৩৬.৫৪ ও ২৯.৭৮ কোটি রুপি।

Manual7 Ad Code

এদিকে, ‘বাহুবলী-টু’ দেখার জন্য দর্শকদের এতো বেশি সমাগম দেখা গেছে যে, সবগুলো সিনেমা হলেই হাউজফুল দর্শক ছিলো। প্রথম দিনেই দর্শকদের এমন উপচে পড়া ভিড় এর আগে দেখা যায়নি।

ভারতীয় সিনেমার ক্ষেত্রে পশ্চিমা বাজার দখল করা কিছুটা কঠিন হলেও ‘বাহুবলী-টু’ ছবিটি সেটা সহজেই করে ফেলেছে। শুধুমাত্র অ্যামেরিকাতেই ছবিটি প্রথম দিনে আয় করেছে ৩০ কোটি রুপি।

Manual5 Ad Code

‘বাহুবলী-টু: দ্য কনক্লুশন’ ছবিতে অভিনয় করেছেন প্রভাস, রানা ডাজ্ঞুবতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি ও সত্যরাজ প্রমুখ। শুক্রবার (২৮ এপ্রিল) ৯ হাজার সিনেমা হলে একযোগে ছবিটি মুক্তি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code