একনেকে পল্লী বিদ্যুতায়নসহ ৬ প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

একনেকে পল্লী বিদ্যুতায়নসহ ৬ প্রকল্প অনুমোদন

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে ২৫ লাখ গ্রাহক সংযোগসহ ৬ প্র্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৪৪ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ১৫৪ কোটি ৮০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৫৯০ কোটি ৯ লাখ টাকা।

আজ রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

Manual6 Ad Code

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন, বিদ্যুতের চাহিদা পূরণ এবং ২৫ লাখ নতুন গ্রাহককে সংযোগ প্রদান করা হবে। এ প্রকল্পটিতে এআইআইবি ব্যাংক ঋণ দেবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রকল্পে আর সময় বাড়ানো হবে না ২০১৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে।

Manual8 Ad Code

অনুমোদিত প্রকল্পগুলো হলো পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে ২৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৮ কোটি ২৬ লাখ টাকা। ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প (ইসিআরআরপি),(বাপাউবো) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৭৫০ কোটি ৫০ লাখ টাকা। ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প (ইসিআরআরপি:ডি১ ডিডিএম), এর ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ৭৪ লাখ টাকা। তিস্তা ব্যারেজ প্রকল্প (২য় পর্যায়), এর ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৮৮ লাখ টাকা। রংপুর জেলার গঙ্গাচড়া ও রংপুর সদর উপজেলায় তিস্তা নদীর ডান ভাঙ্গন থেকে রক্ষা প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি ৩৯ লাখ টাকা। এবং বিসিএস ইকনমিক একাডেমি প্রতিষ্ঠা প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ৪২ লাখ টাকা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code