একাদশে থাকছেন না আর্জেন্টাইন তারকা মেসি

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

একাদশে থাকছেন না আর্জেন্টাইন তারকা মেসি

Manual3 Ad Code

Mesiস্পোর্টস ডেস্ক : শতবর্ষী কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচের একাদশে থাকছেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এই ম্যাচে বদলি খেলোয়াড়দের বেঞ্চে দেখা যাবে তাকে।

Manual6 Ad Code

সোমবার কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এই ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য প্রতিশোধের। কারণ গত আসরে চিলির কাছে ফাইনাল ম্যাচে হেরে রানার্স-আপ হতে হয়েছে মেসিদেরকে।

এবার প্রথম ম্যাচেই চিলির বিপক্ষে জয় দিয়ে শুভ সূচনা করতে মাঠে নামবে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টায় ক্যালিফোর্নিয়া শুরু হবে তাদের লড়াই।

Manual6 Ad Code

গত ২৭ মে হন্ডুরাসের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া প্রীতি ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। খেলার ৬৪ মিনিটে চোট নিয়ে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে। পরীক্ষার পর দেখা যায় যে পিঠের নিম্নাংশেরে হাড়ে চোট আছে।

Manual6 Ad Code

রোববার অনুশীলন শেষে এক বিবৃতিতে জানানো হয়েছিল যে মেসির অবস্থা আশাব্যঞ্জক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code