একাধিক মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

একাধিক মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি ও শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দুলাল আহমদকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Manual4 Ad Code

সোমবার (৩১ আগস্ট) সাড়ে ৬টার দিকে গোলাপগঞ্জ শরীফগঞ্জ ইউনিয়নের দুধের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তা করা হয়।

 

গ্রেপ্তারকৃত দুলাল আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের মৃত ইস্কন্দর আলীর ছেলে।

 

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত নিহত ও আহত মামলার (মামলা নং-১৪ ও ৬) এজাহারনামীয় আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এসব মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলীর নির্দেশে এসআই আবু সাঈদ পিপিএম এর নেতৃত্বে একদল অভিযানিক দল অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের দুধের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ওসি ছবেদ আলী বলেন, বৈষম্যবিরোধী নিহত ও আহত মামলার এজাহারনামীয় আসামি দুলাল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code