সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৬

সুরমা মেইল নিউজ : গতবছর ফেব্রুয়ারিতে নিজের ডাকা লাগাতার অবরোধের মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি খালেদা জিয়া। এক বছর পর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়া। শনিবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান। রিজভী বলেন, একুশের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। তার সঙ্গে দলের সিনিয়র নেতৃবৃন্দও থাকবেন। দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন যথাযথভাবে পালনে সহযোগিতার জন্য পুলিশ ও র্যাবকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি