একেবারে নতুন অবতারে সামনে এলেন জেরিন

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

একেবারে নতুন অবতারে সামনে এলেন জেরিন

Manual7 Ad Code
images (1)
বিনোদন ডেস্ক : আগামী ২৭ মে মুক্তি পেতে যাচ্ছে রামগোপাল বর্মার ‘বীরাপ্পান’। ছবি মুক্তির আগেই প্রকাশ করা হলো একটি আইটেম সংগ ‘বাঁচকে তু রেহেনা’। যেখানে একেবারে নতুন অবতারে সামনে এলেন বলিউড অভিনেত্রী জেরিন খান।
জানা গেছে- গত ১৪ মে ছিল জেরিন খানের জন্মদিন। আর সে দিন রাতেই ইউটিউবে গানটি মুক্তি দেন রামগোপাল। এটি নাকি পরিচালকের তরফ থেকে ‘বীরাপ্পান’ আইটেম গার্লকে বার্থ-ডে উপহার।
‘বাঁচকে তু রেহেনা’ গানটি এখানে রিমেক করা হয়েছে। যে গানে জঙ্গলের মধ্যে বীরাপ্পানের ডেরায় খাল্লাস গার্ল হয়ে কোমর দুলিয়েছেন জেরিন খান।
কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পনকে নিয়ে পরিচালক রামগোপাল বর্মার এই সিনেমা। ছবির নাম ভুমিকায় অভিনয় করেছেন এন এস ডি-র প্রাক্তন ছাত্র সন্দীপ ভরদ্বাজ। এতে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন জিৎ গাঙ্গুলী।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code