সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬
বিনোদন ডেস্ক :: ঐতিহ্যবাহী তাঁত ও হাতে বোনা কাপডড়ের প্রতি বিদ্যা বালানের ভালো লাগার কথা সবাই জানে। তিনি সবসময় শাড়ি কিংবা স্বদেশি ঐতিহ্যবাহী পোশাক পরে জনসম্মুখে আসেন। তাই ভারতের সিল্ক মার্কের শুভেচ্ছাদূত হিসেবে তার বিকল্প কাউকে ভাবা হয়নি।
জানা গেছে, সিল্ক মার্কের একটি বিজ্ঞাপনে ৯টি ভাষায় কথা বলেছেন বিদ্যা। এগুলো হলো বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, মালয়ালাম, তেলেগু, কান্নাড়া, আসামিস ও গুজরাতি।
ভাষাগুলোর মধ্যে হিন্দি ও মারাঠিতে দক্ষ বিদ্যা। এ ছাড়া বাংলা, তামিল ও মালয়ালাম টুকটাক বলতে পারেন। তাই তেলেগু, কান্নাড়া, আসামিস ও গুজরাটি লাইনগুলো বলতে অনুশীলন করতে হয়েছে ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে।
কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় খুব একটা ভালো নেই বিদ্যা। চিকিৎসকরা ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ডাবিং করে এ সময়টা কাজে লাগাচ্ছেন তিনি। এতে খুব একটা পরিশ্রম করার প্রয়োজন পড়ছে না তার। নতুন ভাষা শেখার কাজটা বেশ উপভোগ করেছেন বিদ্যা।
এদিকে অসুস্থতা থেকে সেরে ওঠার সময়টাতে সুজয় ঘোষের ‘কাহানি টু’ ছবির ডাবিংও করেছেন বিদ্যা। তার হাতে আরও আছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘বেগম জান’। দুটোই মুক্তি পাবে আগামী বছর।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি