এখন থেকে ‘নেইম প্লেইট’ ঝুলবে সিলেটের মুক্তিযোদ্ধাদের বাসায়

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

এখন থেকে ‘নেইম প্লেইট’ ঝুলবে সিলেটের মুক্তিযোদ্ধাদের বাসায়

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : এখন থেকে ‘নেইম প্লেইট’ ঝুলবে সিলেটের মুক্তিযোদ্ধাদের বাসার সামনে। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই কার্যক্রম। এই কার্যক্রমের উদ্যোক্তা রোটারী ক্লাব অব সিলেট সানসাইন। এই কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সিলেট স্যোসিও কালচারাল ডেভোলপমেন্ট এসোসিয়েশন। বৃহস্পতিবার (২৬ মে) সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্টানিকভাবে মুক্তিযোদ্ধাদের মধ্যে নেমপ্লেট বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন। প্রাথমিকভাবে আজ ১০ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে এই নেম প্লেট বিতরণ করা হয়।
তিনি বলেন- মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বর্তমান সরকার তাদের যথাযথ সম্মান প্রদর্শন করছে। এই কার্যক্রমের মাধ্যমে এখন যে এলাকায় বসবাস করবেন মুক্তিযোদ্ধারা তারা সামাজিকভাবে আরও বেশি সম্মানিত হবেন। তিনি এই কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

Manual7 Ad Code

সিলেট সোসিও কালচারাল ডেভোলপমেন্ট এসোসিয়েশন-এর সভাপতি প্রকৌশলী রুমান আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এতেশামুল হকের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মন ও বীর মুক্তিযোদ্ধা জানু মিয়া।

অনুষ্টানে বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক সজিব আখন্দ, তথ্য, প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো রুহুল আমীন, দপ্তর সম্পাদক জুবেদেুল হাসান, সিদ্বার্থ পাল পালু ও সৈয়দ সালোয়ান আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

এদিকে, অনুষ্টানে সংগঠনের নেতারা জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে নেইমপ্লেইট বিতরনের পাশাপাশি যুদ্ধকালীন সময়ের তাদের বীরত্বকথা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হবে। পরবর্তীতে সেগুলোর জন্য আর্কাইভ করা হবে। সিলেট নগরীর ও জেলার প্রায় ২০০ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে ওই নেইমপ্লেইট বিতরন করা হবে। পাশাপাশি তাদের বক্তব্য রেকর্ড করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code