এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭

এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :: শীর্ষে থাকার লড়াইয়ে বার্সেলোনা ও সেভিয়া হোঁচোট খেলেও রোনাল্ডো, কোভাসিস ও মোরাতার গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ৷

রোববার স্যান্টিয়াগো বের্নাবেউয়ে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেয় জিনেদিন জিদানের ছেলেরা৷ দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জনে খেলা সোসিয়েদাদকে ৩-০ হারায় রোনালদো বাহিনী৷

এর ফলে বার্সা ও সেভিয়ার থেকে এক ম্যাচ কম খেলে চার পয়েন্টে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ৷ ১৯ ম্যাচে রোনাল্ডোদের পয়েন্ট ৪৬৷ আর বার্সা ও সেভিয়ার পয়েন্ট ২০ ম্যাচে ৪২৷

Manual3 Ad Code

সম্প্রতি টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে রিয়াল৷ তার পরই হঠাৎই ছন্দপতন! দুই সপ্তাহ আগে লিগে সেভিয়ার কাছে ২-১ গোলে হার হজম করতে রোনালদোকে৷ এর দিন তিনের পর পর কোপা দেল রে-তে সেল্টা ভিগোর কাছেও হার এবং ফিরতি লেগে ড্র করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ৷সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না জিদানের দলের৷ রোববার রাতেও শুরুটা ভালো ছিল না। গুছিয়ে আক্রমণের চেষ্টা মাঝমাঠের সামনে বারবার খেই হারাচ্ছিল রিয়াল৷

Manual1 Ad Code

কিন্তু ৩৮ মিনিটে কোভাসিসের গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রিয়াল৷ দারুণ গোল করে দলকে এগিয়ে দেন অস্ট্রিয়ার স্ট্রাইকার। রোনাল্ডোর ছোট পাস ধরে দারুণ ক্ষিপ্রতায় ডি’বক্সে ঢুকে দুরন্ত শটে গোলরক্ষককে পরাস্ত করেন কোভাসিস। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধের শুরুতে রোনাল্ডোর গোলে ব্যবধান বাড়ায় রিয়াল৷ ৫১ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে ডি’বক্সে ঢুকে পড়েন রোনালদো৷

Manual4 Ad Code

সোসিয়েদাদের গোলরক্ষক এগিয়ে এলে তাঁর মাথার উপর দিয়ে বল জড়িয়ে দেন পর্তুগিজ স্ট্রাইকার৷ এ নিয়ে লিগে চলতি ১৩তম গোলটি করে ফেলেন সিআর সেভেন। আর ৮৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন মোরাতা৷

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code