সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : বাংলা নতুন বছরে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুদিনের প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, আসুন, পেছনের অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও বেদনা ভুলে আমরা সকলে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের কল্যাণের জন্য কাজ করি। সামনের দিকে এগিয়ে যাই। শুভদিন আমাদের সামনে আসবেই। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠান শেষে দেশবাসীর উদ্দেশে দেয়া শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বছরে এ দেশে গণতন্ত্র ফিরে আসবে। শান্তি ও সুদিন আসবে। জনগণের কল্যাণ হবে, খুন-গুম থেকে মানুষ মুক্তি পাবে এবং দেশে বেকারদের কর্মসংস্থান হবে।তবে নতুন বছরে সব চেয়ে বড় কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা। সেজন্য বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বলেন বিএনপির চেয়ারপারসন। খালেদা জিয়া তার বক্তব্যে দেশবাসী, বিশ্ববাসী ও প্রবাসীসহ প্রত্যেক রাজনৈতিক দল এবং এসব দলের নেতারা, শিশু, মহিলা ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আশা করি, এ নববর্ষ বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে, শুভ হবে। তাই আসুন, ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যেমন করে শহীদদের রক্তে মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠা পেয়েছে, তেমনি আমাদের দেশকে শান্তি ও উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি