এটা আমার দেহ শুধু আমারই অধিকার আছে

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মে ২২, ২০১৬

এটা আমার দেহ শুধু আমারই অধিকার আছে

Manual2 Ad Code
images (1)
বিনোদন ডেস্ক : নিজের ফিটনেস নিয়ে সব সময় সরাসরি কথা বলে আসছেন বলিউড অীভনেত্রী জেরিন খান। সম্প্রতি একটি ওজন কমানোর ওষুধের বিজ্ঞাপনে প্রস্তাব দেয়া হয় তাকে। যার সম্মানী ধরা হয় ১ কোটি রুপি। তবে কোটি টাকার এই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন নায়িকা।
অফারট ফিরিয়ে দিয়ে জেরিন বলেন, ওজন বাড়া-কমা শারীরিক পরিশ্রম ও খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত। ওষুধ খেয়ে ওজন কমানো সঠিক উপায় নয়। কোনো ভুল বার্তার বিজ্ঞাপন কাজ করার ইচ্ছে আমার নেই।
২৯ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, যখন আমি আমার ছবিগুলো দেখি, তখন নিজের জন্য গর্ববোধ করি, আগেও করতাম। এমন স্থূলকায় হওয়া সত্ত্বেও আমি কখনো লোকের কথায় কান দেইনি। কারণ এটা আমার জীবন, আমার দেহ এবং শুধু আমারই অধিকার আছে নিজের দেহের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেয়ার।
২০১০ সালে ‘বীর’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিষেক হয় জেরিন খানের। জেরিনকে সর্বশেষ দেখা যায় ইরোটিক থ্রিলার ‘হেট স্টোরি থ্রিতে’। এবং মুক্তির অপেক্ষায় আছে রাম গোপাল ভর্মার আসন্ন ছবি ‘বিরাপ্পান’। এ সিনেমায় জেরিনের একটি আইডেম গান ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code