এনবিআর চেয়ারম্যান ডলুরা শুল্ক স্টেশন পরির্দশন উপলক্ষ্যে মতবিনিময়

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

এনবিআর চেয়ারম্যান ডলুরা শুল্ক স্টেশন পরির্দশন উপলক্ষ্যে মতবিনিময়

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান নজিবুর রহমানের আগামীকাল শুক্রবার সুনামগঞ্জের ডলুরা  শুল্ক স্টেশন এলাকা পরির্দশন উপলক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ  এর সদস্যরা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকাল ১১ টায় চেম্বারের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সজিব রঞ্জন দাস, ছাতকের কর কমিশনার সার্জেন্ট আদ্দউল্লা, সুনামগঞ্জ সহকারি কর কমিশনার দাউদ হোসেন, সহকারি কমিশনার ভ্যাট মোহাম্মদ সোহেল রানা  ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু প্রমুখ।

Manual5 Ad Code

চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, ১৯৯৯ সালে ডলুরা শুল্ক স্টেশনটি ১ বছরের জন্য চালু ছিল। পরবর্তীতে ২০০৯ সালে স্টেশনটি চালুর দাবিতে আবেদন করি। যার প্রেক্ষিতে আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ডলুরা  শুল্ক স্টেশন পরির্দশনে আসছেন। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। সভায়  ঘোষণা পেলে শুল্ক স্টেশনটি ১ মাসের মধ্যে ফের চালু সম্ভব। এবং শুল্ক স্টেশনটি চালু হলে বছরে ২শত কোটি টাকা সরকারকে রাজস্ব দেয়া সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code