সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২
সিলেট :
এপেক্স বাংলাদেশের ২০২৩ সালের জেলা-৪ এর গভর্নর নির্বাচিত হলেন এডভোকেট মোঃ জালাল উদ্দিন।
শুক্রবার (৪ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ৩৭তম জেলা-৪ সম্মেলন শাকুর এপেক্স ২০২১-২২ এর অংশ নেওয়া জেলার সকল ক্লাবের ডেলিকেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এপে. মো. বাবুল মিয়া ২০২৩ সালের জন্য জেলা-৪ গভর্নর নির্বাচিত হন।
জেলা-৪ গভর্নর-২০২১-২২ এপে. মো. বাবুল মিয়া কতৃক গঠিত নির্বাচন কমিশন এপে. এডভোকেট জালাল উদ্দিন কে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহসভাপতি এপে.মাহমুদুল হক সাবু, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা-৩ গভর্নর এপে. জাকির হোসেন, জেলা ৮ এর গভর্নর জাকির হোসেন ফয়ছল।
কনভেনশনে একক প্রার্থী হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এপেঃ মাহমুদুল হক সাবু এপেঃ জালাল উদ্দিনকে নির্বাচিত ঘোষনা করেন।
কনভেনশনে জেলা ৪ এর ১৪টি ক্লাবের ২৮ জন ডেলিগেট অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ডিজি ৪ কে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, এপে. এডভোকেট জালাল উদ্দিন এপেক্স ক্লাব অব বিশ্বনাথের অতিত সভাপতি। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবি। নির্বাচিত ডিজি জালাল উদ্দিন আগামীর সফলতায় সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি