এবং অতঃপর রিয়াজ-মৌ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬

এবং অতঃপর রিয়াজ-মৌ

Manual6 Ad Code

2016_04_23_16_31_31_hKRKKR4Uek5WikcFTlMr5th38vCE40_originalবিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর আগে আলভী আহমেদের পরিচালনায় একটি নাটকে জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক রিয়াজ এবং মডেল ও অভিনেত্রী মৌ। তারপর আর এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি। তবে নতুন খবর হলো আগামী ঈদুল ফিতরের জন্য নির্মিত একটি টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছেন রিয়াজ-মৌ।

Manual3 Ad Code

নুজহাত আলভী আহমেদের পরিচালনায় ‘এবং অতঃপর’ নাটকে দীর্ঘদিন পর জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন রিয়াজ-মৌ। সম্প্রতি রাজধানীর ধানমণ্ডি লেকে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকের মূল গল্প রচনা করেছেন এমদাদ হক এবং চিত্রনাট্য লিখেছেন মনসুরুর রহমান চঞ্চল।

Manual7 Ad Code

মৌ’য়ের সঙ্গে কাজ করা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘মৌ এর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি একজন পেশাদার নৃত্যশিল্পী, মডেল। পাশাপাশি তার অভিনয়ও দর্শককে মুগ্ধ করে। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।

Manual1 Ad Code

পরিচালক নুজহাত আলভী আহমেদ জানান, আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code