সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭
বিনোদন ডেস্ক :: তেমন জমছিল না ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় সিজন। টিআরপি নেই বলে টাইম স্লট বদলে দেওয়া হয়েছে।
নিন্দকরা যা-ই বলুক না কেন, তাতে প্রিয়াংকা চোপড়ার পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডস পাওয়া আটকায়নি। এই নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন তিনি।
‘কোয়ান্টিকো’র জন্যই।বোঝাই যাচ্ছে, হলিউডের মঞ্চে প্রিয়াংকার দর আর কদর দু’টোই বাড়ছে। রেড কার্পেটে বোধহয় তিনিই সবচেয়ে বেশিক্ষণ পোজ দিয়েছেন ফটোগ্রাফারদের আবদার মেটাতে।
‘কোয়ান্টিকো’র শুট করতে গিয়ে চোট পেয়েছিলেন প্রিয়াংকা। পুরস্কার মঞ্চে উঠে বললেনও সে কথা। ‘একবার তো মনে হয়েছিল, এই মঞ্চে উপস্থিত থাকতে পারব না। চোট নিয়ে তিনদিন বাড়িতে বসেছিলাম।
এখন একটু নার্ভাসও লাগছে!’যদিও প্রিয়াংকার চেহারায় কিন্তু চোটের রেশ পড়েনি। পিঙ্ক ফ্লার্টি ড্রেসে যথারীতি তাক লাগিয়েছেন তিনি!
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি