এবার আ.লীগ নেতা অধ্যাপক জাকির গ্রেপ্তারের গুঞ্জন!

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

এবার আ.লীগ নেতা অধ্যাপক জাকির গ্রেপ্তারের গুঞ্জন!

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
কানাডা যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে ‘কার্যক্রম নিষিদ্ধ’ সংগঠন আওয়ামী লীগের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনকে গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) রাত থেকে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে দাবি করে ফেসবুকে আলোচনা-সমালচনা শুরু হয়।



তবে ইমিগ্রেশন পুলিশ জাকিরকে আটক করেছে কিনা এমন কোনো তথ্য জানেনা সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

Manual1 Ad Code

 

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, বিভিন্ন ফেসবুক পোস্টে, ব্যবহারকারীরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সিলেট মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন গ্রেপ্তারের দাবি করছেন। তবে তার আটকের বিষয়ে আমরা এখনও কোনো তথ্য পাই নি।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে কানাডা যাওয়ার প্রস্তুতিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে অধ্যাপক জাকির হোসেনকে আটক করা হয়েছে।

 

শনিবার ফেসবুকে অধ্যাপক জাকির হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে ‘সময়ের সিলেট’ নামের একটি ফেসবুক পোস্টে বলা হয়, ‘কানাডায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে আটক হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। শনিবার রাত ১১টার দিকে বিমানবন্দরে কানাডাগামী একটি ফ্লাইটে ওঠার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।’

 

ওই পোস্টে আরও বলা হয়, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অধ্যাপক জাকির হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলে‌ন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা থাকায় তাঁর ওপর ইমিগ্রেশন পুলিশের কড়া নজরদারি ছিল। গতকাল রাতে গা ঢাকা দিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করলে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তিনি।’

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অধ্যাপক জাকির হোসেন আত্মগোপনে রয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code