এবার কারা হচ্ছেন আইপিএলে চ্যাম্পিয়ন?

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

এবার কারা হচ্ছেন আইপিএলে চ্যাম্পিয়ন?

Manual3 Ad Code

sunrijers20160529043109

স্পোর্টস ডেস্ক : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল দিয়ে আজ শেষ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের দেড় মাসের মহোৎসব। আর এ ম্যাচ শেষে আইপিএল পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

শিরোপা জয়ের লড়াইয়ে আজ মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের কেউই এখন পর্যন্ত জিততে পারেনি আইপিএল শিরোপা। আইপিএলের প্রথম থেকে শুরু করে সব আসরেই খেলছে বেঙ্গালুরু। আর ২০১৩ সালে আইপিএলে যাত্রা শুরুর পর হায়দরাবাদ এবার খেলছে চতুর্থবারের মতো।

২০০৯ ও ২০১১ সালে ফাইনাল পর্যন্ত গেলেও শিরোপা জয়ের স্বাদ পায়নি বেঙ্গালুরু। তবে এবার সেই আক্ষেপ ঘোচানোর মোক্ষম সুযোগ আছে তাদের সামনে। অধিনায়ক বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সরা যেভাবে ব্যাটিং করছেন, তাতে অনেকের চোখেই শিরোপার প্রধান ফেভারিট বেঙ্গালুরু। প্রথম কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে কোহলির দল।

Manual1 Ad Code

আর আইপিএলে হায়দরাবাদের সেরা সাফল্য এসেছিল ২০১৩ সালে। সেবার তারা খেলেছিল প্লে-অফে। তবে এলিমিনেটর ম্যাচে হেরেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার অবশ্য একধাপ এগিয়ে গেছেন ডেভিড ওয়ার্নার-মুস্তাফিজরা। এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট লায়ন্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

দলের অধিনায়ক ওয়ার্নার আছেন দুর্দান্ত ফর্মে। আর বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার-মুস্তাফিজরা। তাই বলা যায় আজ লড়াইটা হবে বেঙ্গালুরুর ব্যাটিং বনাম হায়দরাবাদের বোলিং।

Manual8 Ad Code

দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ :-

Manual7 Ad Code

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ :
ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, লোকেশ রাহুল, শেন ওয়াটসন, স্টুয়ার্ড বিনি, শচীন বেবি, ক্রিস জর্দান, ইকবাল আবদুল্লাহ,  শ্রীনাথ অরবিন্দ, ইউযবেন্দ্র চাহাল।

Manual5 Ad Code

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ :
ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিকস, যুবরাজ সিং, দীপক হুদা, বেন কাটিং, নামান ওঝা, ভুবনেশ্বর কুমার, বিপুল শর্মা, বারিন্দার স্রান, মুস্তাফিজুর রহমান/ট্রেন্ট বোল্ট।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code