সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬
বিনোদন ডেস্ক : ‘হেট স্টোরি ৩’ সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছেন বলিউডের তন্বী অভিনেত্রী ডেইজি শাহ। আর এই অভিনয়ের পুরো কৃতিত্বই তিনি দিয়েছেন বি-টাউনে তার পরামর্শদাতা, গডফাদার সাল্লু মিঞাকে। এবার নিরাশ করলেন না ভাইজানও। ডেইজিকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন সালমান। বি-টাউনে জোর গুঞ্জন, ডেইজির প্রতি নাকি সাল্লুর একটু অন্য ফিলিংসও হচ্ছে।
এর মূলে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর ক্যাট সুন্দরীকেও গাইড করতেন সালমান। নায়িকার প্রেমে পড়ার পর তাঁকেও একটি দামি গাড়ি উপহার দিয়েছিলেন। একইভাবে গাড়ি উপহার দিয়েছিলেন রোমানিয়ার তারকা লিলুয়া ভট্টরকে। এটাই নাকি ভাইজানের ভালোবাসা প্রকাশের প্রথা। কারও প্রতি মন থেকে দুর্বল হয়ে পড়লে তাকে একের পর এক দারুণ উপহার দিতে থাকেন। তাই অনেকেই মনে করছেন সালমানের ‘লেডি লাভ’-এর তালিকায় এ বার এন্ট্রি নেবেন ডেইজিও। কারণ সালমানের থেকে সদ্য উপহার পাওয়া সোয়াঙ্কি গাড়িটা তো ডেইজির জীবনে সেটাই ইঙ্গিত করছে!
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি