সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সভা-সমাবেশ কিংবা নির্বাচনী প্রচারণা অনায়াসে পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু এবার তাকে কম হাঁটার পরামর্শ চিকিৎসকের। তাঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এ পরামর্শ শহরের হৃদরোগ এবং অস্থিরোগ বিশেষজ্ঞদের৷
নির্বাচনী প্রচারই শুধু নয়৷ রাজনৈতিক অথবা অরাজনৈতিক কারণে মুখ্যমন্ত্রী মমতাকে অবলীলায় মাইলের পর মাইল হেঁটে যেতে দেখাটা রাজ্যবাসীর কাছে নতুন কিছু নয়৷সরু রঙিন পাড়ের সাদা সুতি শাড়ি, পায়ে সাদা হাওয়াই চটি এবং হাতে ঘড়ি এমন সাজে সজ্জিত মমতাকে দেখে যে কেউ বলবে না তাঁর বয়স ষাটের কোঠায়৷ হাঁটার গতিতে তিনি হার মানান আধবয়সি ছেলে -মেয়েদের৷ অস্থিরোগ বিশেষজ্ঞদের মতে, একটা বয়সের পর তিন থেকে পাঁচ হাজার পদক্ষেপ (আনুমানিক ২-৩ কি:মি: ) এর বেশি হাঁটা হাড়ের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে৷
তবে হৃদরোগ বিশেষজ্ঞরা মমতার এই অভ্যাসকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিদিন ঘণ্টা দুয়েক জোরে হাঁটার ফলে কোলেস্টেরল , ট্রাইগ্লিসারাইড , উচ্চ রক্তচাপ , মেদ , ব্লাডসুগারের মতো প্রাণঘাতী রোগ থেকে দূরে থাকতে পারছেন মুখ্যমন্ত্রী৷
হৃদরোগ বিশেষজ্ঞ ধীমান কাহালির কথায়, নিয়মিত হাঁটার ফলেই সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট , সাধারণ হৃদযন্ত্রের সমস্যা , এমনকি স্ট্রোকের মতো রোগের সম্ভাবনা থেকে অনেকটাই মুক্ত মুখ্যমন্ত্রী৷ গায়ে রোদ লাগার ফলে ভিটামিন ডি সংশ্লেষ হচ্ছে। কম থাকছে স্ট্রেসও৷ সব মিলিয়ে ষাটোর্ধ্ব একজনের জীবনযাপনের আদর্শ উদাহরণ হয়ে উঠেছেন তিনি৷
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি