সিলেট ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ব্রাজিলের মন্টে ক্রিস্টো কারাগারে মাদক পাচারকারী দুই পক্ষের দাঙ্গায় ৩৩ জন নিহত হয়েছে। তাদের সবাইকেই শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কারাগারটির মুখপাত্র।
এসব হত্যাকাণ্ডের জন্য মাদকপাচারকারীরা দায়ী বলে মনে করে ব্রাজিল সরকার।
দেশটির আইনমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের পেছনে আছে পিসিসি নামের একটি ভয়ঙ্কর গোষ্ঠী। তাদের মধ্যে কোন্দলের জের ধরেই এসব হত্যাকাণ্ড। ধর্ষণ এবং পিসিসির সঙ্গে বিশ্বাস ঘাতকতার পরিণতি হিসেবে বীভৎসভাবে হত্যা করা হয়েছে বেশিরভাগ কয়েদিকে।
তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং শৃংঙ্খলা বজায় রাখতে টহল দিচ্ছে বিশেষ বাহিনী ।
২০১২ সালে প্রকাশিত ব্রাজিল সরকারের এক প্রতিবেদন অনুযায়ী, ‘পিসিসি গ্যাং’ দেশটির সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মাদক পাচারকারী-সন্ত্রাসী দল। শুধু মাদক পাচার করেই বছরে কয়েকশ কোটি ডলারেরও বেশি আয় করে সংগঠনটি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি