সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৬

বিনোদন ডেস্ক : খুব একটা স্বস্তিতে নেই সালমান, একটার পর একটা মামলা, নতুন নতুন অভিযোগ লেগেই রয়েছে এই তারকার পেছনে। তবে এবারের বিষয়টি একেবারেই ভিন্ন। মিসমালিনীর খবরে জানা গেল, এবারে জীবননাশের হুমকি পেয়েছেন বলিউডের এ সময়ের সফলতম এই তারকা। এ কথা বলার অপেক্ষা রাখে না, এই ফোনকলটি ছিল পুরোই উড়ো। কে বা কারা এই ফোনের পেছনে ছিল, তা এখনো জানা যায়নি। তবে শঙ্কার বিষয়টি এখানেই, ফোনকলটি করা হয়েছিল রীতিমতো পুলিশ কন্ট্রোল রুমে! মুম্বাই পুলিশ স্টেশনের কন্ট্রোল রুমে গেল সপ্তাহে ফোন করে সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়। এরই মধ্যে ফোনটি কোন স্থান থেকে করা হয়েছে, সে জায়গা নাকি খুঁজে বের করেছে মুম্বাই পুলিশ। তবে কে বা কারা এই ফোন করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি। সালমান বা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি বা অভিযোগ অবশ্য এখনো করা হয়নি। তবে পুলিশ নাকি বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে। হাজার হোক, ‘ভাইজানে’র নিরাপত্তা বলে কথা!
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি