এবার সেই মাহদীকে ডিসি অফিস প্রাঙ্গণে এলোপাতাড়ি মারধর

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

এবার সেই মাহদীকে ডিসি অফিস প্রাঙ্গণে এলোপাতাড়ি মারধর

Manual4 Ad Code

হাসপাতালে ভর্তি হামলার শিকার মাহদী।


হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে।

Manual6 Ad Code

 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এই হামলার খবর পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

 

মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব।



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ বলেন, মাহদীর ওপর গত কয়েকদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে আসছিল। বুধবার (১০ জুন) তার ওপর সংঘটিত হামলার ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে ছাত্রদলের কর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিস প্রাঙ্গণে তার গতিরোধ করে হামলা চালানো হয়। মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ছাড় দেয়নি। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।

 

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, মাহদীর ওপর হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।

 

বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে; লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, চলতি বছরের গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান। এ সময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’– এমন বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

 

Manual4 Ad Code

ওইদিনের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আপনি প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেপ্তার করেছেন। হবিগঞ্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে ১০ জন নিহত হয়েছেন। বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম। আমাদের এতগুলো ছেলে কি এমনি এমনি ভেসে এসেছে?’

 

তার এমন মন্তব্যের সেই ভিডিও নিয়ে দেশব্যাপি আলোচনা-সমালোচনার জন্ম দিলে পরদিন ৩ জানুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সমর্থকদের বিক্ষোভের মুখে ৪ জানুয়ারি আদালত থেকে জামিন পান তিনি।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code