এরদোগানকে অপমান করায় মিস তুর্কির কারাদণ্ড

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

এরদোগানকে অপমান করায় মিস তুর্কির কারাদণ্ড

Manual6 Ad Code

download (3)

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানকে ব্যঙ্গ করে লেখা এক ছড়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করায় সাবেক মিস তুর্কি খেতাব বিজয়ীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মঙ্গলবার ইস্তাম্বুলের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

২০০৬ সালের মিস তুর্কি সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা জয় করেছিলেন মার্ভ বুয়ুকছারাচ। ২০১৪ সালে তার ইনস্টাগ্রাম পাতায় প্রেসিডেন্ট এরদোগানকে ব্যঙ্গ করে লেখা একটি ছড়া শেয়ার করেছিলেন বুয়ুকছারাচ। এ ঘটনায় গত বছর প্রেসিডেন্টকে অপমান করার অভিযোগে ২৭ বছরের এই তুর্কি সুন্দরীর বিরুদ্ধে মামলা হয়। অল্প সময়ের জন্য তাকে আটকও করা হয়েছিল।

Manual8 Ad Code

মঙ্গলবার এ মামলায় আদালত মার্ভ বুয়ুকছারাচকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে এখনই তাকে কারাগারে যেতে হচ্ছে না। আগামী পাঁচ বছর তিনি যদি আবার এ ধরনের কোনো অপরাধ করেন, তখন তাকে কারাগারে যেতে হবে। অর্থাৎ আগামী পাঁচ বছর কারাগারে যাওয়ার হুমকিতে থাকতে হবে তাকে।

Manual7 Ad Code

বুয়ুকছারাচ জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন। প্রয়োজনে এই মামলা নিয়ে তিনি ইউরোপীয় আদালতে যাবেন।

Manual1 Ad Code

নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, আমি এটা শেয়ার করেছিলাম কারণ আমার কাছে এটা মজার মনে হয়েছিল। প্রেসিডেন্ট এরদোগানকে ব্যঙ্গ করার কোনো ইচ্ছা আমার ছিল না।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা নেওয়ার পর এরদোগানকে ব্যঙ্গ করার অভিযোগে প্রায় ২ হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে সেলিব্রিটি, সাংবাদিক থেকে শুরু করে স্কুলছাত্ররাও রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code