সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬
সুরমা মেইল নিউজ : এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় শাহ জামান ওরফে রবিন (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি লক্ষ্মীপুরে। শনিবার সকালে চট্টগ্রামের শীতল ঝরণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
সিএমপি হেড কোয়াটারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন- শনিবার সকালে রবিনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে গ্রেফতার হয়। মিতু হত্যার ঘটনার সঙ্গে তিনি জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যে তিনজন মিতুকে হত্যা করেছিলেন গ্রেফতার রবিন তাদের মধ্যে একজন বলে মনে করা হচ্ছে। রাস্তার ওপর মোবাইলফোনে কথা বলতে বলতে যে ব্যক্তিটি এগিয়ে এসেছিলেন তিনিই সেই রবিন বলে সন্দেহ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সিসি ক্যামেরার ফুটেজ ঝাপসা থাকায় এখনি কোনও কিছু নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে তদন্তে সব বেড়িয়ে আসবে। রবিনকে রবিবার আদালতে তোলা হবে বলে তিনি জানান।
এই হত্যাকাণ্ডে তালেবান বা আল-কায়েদার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, মিতু ইসলামি লেবাসধারী ছিলেন। অর্থাৎ মিতু বোরখা এবং হিজাব পরিহিত অবস্থায় ছিলেন। তাই আল-কায়েদার বিশ্বাসে যাতে চিড় ধরাতে না পারে এজন্য তারা হয়তো হত্যার বিষয়টি অস্বীকার করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি