সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : জিইসি মোড়ের ইকুইটি সেন্ট্রিয়াম ভবনের ‘সেভেন ডি’ অ্যাপার্টমেন্টের পরিবেশটা বেশ থমথমে। এই অ্যাপার্টমেন্টেই থাকতেন পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী-সন্তানেরা। বাসাটিতে খুব ভিড় আজ। বন্ধু-বান্ধব, চেনা-আধচেনা-এদের কেউ পুলিশ কর্মকর্তা, কেউ বা তাদের স্ত্রী তো আবার কেউ ভবনের পাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দা। সবার জল পড়ছে চোখ থেকে, নড়ছে না শরীরগুলো।
এমনিতেই প্রায় সময়ই এই বাসাতে আত্মীয় স্বজনদের ভিড় থাকতো। তবে সেসব ছিল আনন্দের। আজকের পরিবেশটা বেশ ভারিই। শোকের মনস্তাপ চলছে ওখানে। এর মধ্যে একটা ছবির ফ্রেম প্রায় সবার হাতে হাতে ঘুরছে। এই ছবিটা বাবুল আকতার, তার দুই সন্তান ও তার সদ্য নিহত স্ত্রী মাহমুদা খানম মিতুর।
আদালতে বছর সাড়ে চারের ছোট্ট তাবাস্মুম তাজনীম তাপুরের ওসব বুঝার বয়স এখনও হয়নি। তবে আজ বাসার পরিস্থিতি দেখে, বড় ভাই আকতার মাহমুদ মাহির মায়ের জন্য হাহাকার দেখে, আশপাশে প্রিয় মা’কে না দেখে সেও বুঝে গেছে মা তার আর নেই।
এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর কোলে চুপটি মেরে নিশ্চুপ বসে থাকা তাবাস্সুম তাজনীম তাপুর শুধু একটি বারই মুখ খুলল। সে বিড়বিড় করে বলতে থাকে, ‘বাবা থাকলে আজ ওরা মাকে মারতে পারত না।’
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৩) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি