এ কোন বেশে নায়ক চাঙ্কি পান্ডে?

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৭

এ কোন বেশে নায়ক চাঙ্কি পান্ডে?

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা বেগমজান-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন চাঙ্কি পান্ডে। তার অভিনয় সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছে। সিনেমার চরিত্রটি পর্দায় যে রকম দক্ষতায় জীবন্ত করে তুলেছেন চাঙ্কি, তাকে বাহবা দিচ্ছেন দর্শক থেকে সমালোচকরা।

Manual8 Ad Code

চাঙ্কি জানিয়েছেন, শুটিংয়ের সময় তার লুক দেখে ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা বালান।

সিনেমার শুটিংয়ের কয়েকটি ঘটনার কথা জানাতে গিয়ে চাঙ্কি বলেছেন, বিদ্যার সঙ্গে তার প্রথম দেখা হওয়ার মুহূর্তটা ছিল অত্যন্ত মজাদার। চাঙ্কি তার অভিনীত চরিত্রের বেশেই বিদ্যার কাছে পৌঁছে গিয়েছিলেন। ওই অবস্থায় চাঙ্কিকে দেখে বিদ্যা ভড়কে গিয়েছিলেন। চাঙ্কি বলেছেন, বিদ্যার ওই প্রতিক্রিয়া তার কাছে প্রশংসার সামিল হয়ে উঠেছিল।

Manual2 Ad Code

সিনেমায় অভিনয়ের জন্য যে প্রশংসা পেয়েছেন, সে সম্পর্কে চাঙ্কি বলেছেন, ছোট থেকেই তিনি খলনায়কের চরিত্র পছন্দ করতেন। শেষ পর্যন্ত এ ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ তিনি পেলেন। সিনেমার স্ক্রিনিংয়ের সময়ও মজার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন চাঙ্কি। সেই সময় তার পেছনে বসেছিলেন দুই নারী। যখন তারা জানতে পারলেন যে, তাদের সামনেই চাঙ্কি পান্ডে বসে আছেন তখন ওই দুই নারী সিট ছেড়ে উঠে যান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code