ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করেছে আয়োজক সংগঠন আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদ।

 

আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক হলরুমে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

 

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাবু বলেন, শর্তের বেড়াজালে এবারের বৈশাখী মেলাকে আবদ্ধ করা হয়েছে। ইতিপূর্বে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে বাঙালি তথা দেশীয় সংস্কৃতিকে লালন-পালন ও উপস্থাপন করতেই বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় কোন ধরনের অশ্লীল, অনৈতিক ও ধর্মীয় অনুভূতিকে আঘাত লাগে এমন কোন কার্যকলাপ হয়নি। এছাড়াও মেলায় অতীতে কোন ধরনের লটারী, র‌্যাফেল ড্র, ভ্যারাইটি শো, সার্কাস ইত্যাদি প্রদর্শিত হয়নি।

 

তিনি আরও বলেন, ইতিপূর্বে বৈশাখী মেলা ৭দিন ব্যাপী হয়ে আসলেও এ বছর ৪ দিন ব্যাপী করতে ২১টি শর্তপূরণ সাপেক্ষে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি প্রদান করা হয়। তবে রোববার থেকে মেলা শুরুর একদিন পূর্বে শনিবার অনুমতি প্রদান করে প্রশাসন। ২১ টি শর্তের মধ্যে বেশ কয়েকটি শর্ত একদিনে পূরণ প্রায় অসম্ভব। ৩৮ বছরের আলপনা সংসদের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে জেলা প্রাসন ও পুলিশ প্রশাসন এবার কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রকারান্তরে বন্ধ করারই পাঁয়তারা করছেন। তাদের এই তৎপরতা মূলত বাঙালি সংস্কৃতির সুস্থ ধারার বিকাশকে বাধাগ্রস্থ করছে। তাই এ অপতৎপরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল লতিফসহ সংগঠনের বিভিন্ন সদস্য ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code