ঐতিহ্য ও উৎসবের আমেজে দিরাইয়ে বর্ষবরণ

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

ঐতিহ্য ও উৎসবের আমেজে দিরাইয়ে বর্ষবরণ

Manual2 Ad Code

দিরাই (সুনামড়ঞ্জ) প্রতিনিধি:
​বাঙালি সংস্কৃতির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজনে পুরো উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

 

​মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দিরাইয়ের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। রঙ-বেরঙের প্ল্যাকার্ড, ফেস্টুন আর ঢোল-তবলায় মুখরিত হয়ে ওঠে দিরাইয়ের রাজপথ। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে র‍্যালিটি এক মিলনমেলায় পরিণত হয়।

 

Manual3 Ad Code

​এবারের বর্ষবরণের বিশেষ আকর্ষণ হিসেবে দিরাই আজমল কনভেনশন হলে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বৈশাখী মেলার। গ্রামীণ লোকজ সংস্কৃতির নানা উপকরণ, হস্তশিল্প এবং পিঠা-পুলির পসরা নিয়ে সাজানো এই মেলা প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ভিড়ে মুখরিত।

 

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিরাই প্রেসক্লাব, দিরাই রিপোর্টার্স ইউনিট এবং দিরাই সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Manual3 Ad Code

 

​বক্তারা বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সব জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ- এটাই আজকের প্রত্যাশা।’

 

Manual7 Ad Code

​উৎসবে বৈশাখী সাজে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামীকাল পর্যন্ত।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এইচএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code