ওপার বাংলা নায়ক জিতের সঙ্গে পূজা

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬

ওপার বাংলা নায়ক জিতের সঙ্গে পূজা

Manual1 Ad Code

puja-cheri20160317083543

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক : খুব অল্প সময়েই পূজা চেরি মিডিয়াতে পরিচিতি পেয়েছেন। তাকে পাওয়া গেছে বেশ কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনে। অন্যদিকে চলচ্চিত্রে অভিনয় করেও পূজা এরই মধ্যে নাম কামিয়েছেন। তবে পূজাকে এবার দেখা যাবে ওপার বাংলার নায়ক জিতের সঙ্গে।

Manual2 Ad Code

যা ভাবছেন তা নয়, পূজা জিতের নায়িকা হচ্ছেন না। তাকে দেখা যাবে জিতের বোন হিসেবে। সেটি আবার যৌথ প্রযোজনায় নির্মিত ছবি `বাদশা`তে। এরই মধ্যে জিতের সঙ্গে অভিনয়ও করেছেন পূজা।

পূজা বলেন, ‘উত্তরায় জিত দাদার সঙ্গে শুটিংয়ে সুন্দর সময় কাটিয়েছি। তিনি খুব ভালো মনের মানুষ। বেশ সহযোগিতা করেছেন। অভিনয়ের বেলায় মনে হয়নি, জিতের সঙ্গে কাজ করছি। পুরো কাজটি খুব ইনজয় করেছি।`

Manual4 Ad Code

এদিকে `বাদশা’র কাজ করতে আগামী ২০ মার্চ ভারতে যেতে হবে পূজাকে। সেখানে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন প্রিয় নায়কের সঙ্গে। ছবিতে আরো অভিনয় করছেন নুসরাত ফারিয়া। যৌথভাবে ছবিটি প্রযোজনায় আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code