ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

Manual8 Ad Code
famely dead

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা নগরীতে ওমরাহ হজ পালন করতে এসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজ্যের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে মক্কা থেকে ৫০ কিলোমিটার দূরে এক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন বলে স্থানীয় আরব নিউজ পত্রিকাটি জানিয়েছে।

Manual7 Ad Code

শনিবার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কাবা শরীফে ওমরাহ পালন শেষে পরিবারের সবাইকে নিয়ে নিজ কর্মস্থল আল খোবার শহরে ফিরছিলেন গৃহকর্তা বশির আহমদ মীর (৪০)। গাড়িতে চালকের আসনে ছিলেন তিনি নিজেই। গাড়িটি মক্কা-মদীনা মহাসড়কে পৌঁছানোর পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বশির, তার বাবা মোহাম্মদ সিদ্দিক মীর ও মেয়ে মরিয়ম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বশিরের মা ও তার আরও এক সন্তান। তাদের অবস্থাও গুরুতর।

Manual2 Ad Code

বশিরের বাড়ি কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বানপোরা রোডে। তিনি সৌদির এক ব্যবসা প্রতিষ্ঠানে এইচআর ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। ওমরাহ হজ পালন করার জন্য এবার তিনি তার পরিবারের সদস্যদের সৌদিতে নিয়ে এসেছিলেন বলে তার এক বন্ধু জানিয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code