ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

Manual1 Ad Code
Pm-hasina---Omrah20160604120344সুরমা মেইল নিউজ : সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সৌদি আরব পৌঁছে প্রথমেই পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী তার বোন শেখ রেহানাসহ পরিবারের কয়েকজন সদস্য ও সফর সঙ্গীদের নিয়ে জেদ্দা থেকে মক্কায় পৌঁছান। হারাম শরীফ সংলগ্ন মক্কা গেস্ট প্যালেসে কিছুক্ষণ অবস্থান করেন।
এরপর পরিবারের সদস্য ও সফর সঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী হারাম শরীফে যান এবং কাবাঘর তাওয়াফ শুরু করেন। তাওয়াফ শেষে হারাম শরীফে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন।
এরপর প্রধানমন্ত্রী সাফা-মারওয়া প্রদক্ষিণ করেন। মক্কায় তিনি ফজরের নামাজ আদায় করেন। বিকালে তার জেদ্দায় ফেরার কথা রয়েছে।
এর আগে সৌদি সময় শুক্রবার রাত ৮টার কিছু আগে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, সামরিক বাহিনীর প্রধান লে. জেনারেল মোহাম্মদ আওয়াদ আসিম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, রিয়াদ দূতাবাসের প্রতিরক্ষা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফারুক উল হক, জেদ্দার কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, রিয়াদ দূতাবাসের মিশন উপ প্রধান নজরুল ইসলামসহ দূতাবাস, কনস্যুলেট এবং সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code