সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরের পারিবারিক কলোহের জের ধরে আপন দুই ভাইয়ের হামলায় বোনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুরের ইশাগ্রাই গ্রামে ভাইদের এ হামলার শিকার হন বোন সাবিরুন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে মিন্টু মিয়া (১৮)।
নিহত সাবিরুন বেগম (৪০) সাবিরুন বেশ কিছু দিন ধরে স্বামীর বাড়ি ত্যাগ করে বাবার বাড়ি ওই গ্রামের মৃত সুনাপ উল্লার বাড়িতে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পারিবারিক কলোহের জের ধরে ইশাগ্রাই গ্রামে বোনের ওপর হামলা চালায় আপন দুই ভাই আলাউদ্দিন ও আশরাফ উদ্দিন। এসময় ভাইদের হামলায় নিহত হয় সাবিরুন। হামলা থামাতে গিয়ে আহত হয় সাবিরুনের ছেলে মিন্টু মিয়া (১৮)। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আলাউদ্দিন ও আশরাফ উদ্দিন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলাউদ্দিনের ছেলে মিজানকে আটক করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি